1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
কেসিসি ১৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেনের অঙ্গিকার আইসিবি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. কামাল মোস্তফাকে ‘লায়ন্স ইন্টারন্যাশনাল’ ম্যাগাজিন প্রদান ‎তালতলীতে একই প্রতিষ্ঠানে ৩ শিক্ষকের নিয়োগ জালিয়াতি খুলনা সবুরুন্নেসা মহিলা কলেজের নবনির্বাচিত সভাপতিকে খুলনা কবি সাহিত্যিক ফোরামের ফুলেল শুভেচ্ছা মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যাবহার করতে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার উপনির্বাচনে বিএনপির এলিজা জামান একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেতে যাচ্ছেন খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৫০ অর্থ আত্মসাত ও সহযোগিতা” কেসিসি’র লাইসেন্স শাখার ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা খুলনার বটিয়াঘাটায় এবার ওহিদুল ইসলাম বাদল নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ

কেসিসি ১৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেনের অঙ্গিকার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

 

দিগন্ত রিপোর্ট।। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ, মাদকমুক্ত ও জনবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন। এ লক্ষ্যে তিনি ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন কামনা করেছেন।মোহাম্মদ আনোয়ার হোসেন সভাপতি, খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাব এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কমিশন, খুলনা মহানগর শাখা হিসেবে দায়িত্ব পালন করছেন।আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন পেয়ে নির্বাচিত হলে ১৭ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রত্যয় জানিয়েছেন তিনি।নির্বাচিত হলে বাস্তবায়নে অগ্রাধিকার পাবে ৭টি অঙ্গীকার।মোহাম্মদ আনোয়ার হোসেন তাঁর নির্বাচনী পরিকল্পনায় ওয়ার্ডবাসীর দৈনন্দিন সমস্যা সমাধান ও জীবনমান উন্নয়নে সাতটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার তুলে ধরেছেন।
১. পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত ওয়ার্ড গঠন: নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ।
২. মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন: মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা।
৩. আধুনিক সড়ক ও নিরাপত্তাব্যবস্থা: রাস্তার উন্নয়ন, পর্যাপ্ত সড়কবাতি স্থাপন এবং সিসি ক্যামেরার মাধ্যমে এলাকার নিরাপত্তা জোরদার।
৪. অসহায় মানুষের স্বাস্থ্যসেবা: দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহযোগিতা।
৫. সম্প্রীতি ও সমঅধিকারের ওয়ার্ড: ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের সমান মর্যাদা, অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করা।
৬. নারী ও প্রবীণদের কল্যাণ: নারী ও প্রবীণ নাগরিকদের যথাযথ সম্মান নিশ্চিত করা এবং সরকারি ভাতা প্রাপ্তির ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান।
৭. দালাল ও দুর্নীতিমুক্ত নাগরিকসেবা: সাধারণ মানুষের হয়রানি বন্ধ, দালালচক্রের প্রভাবমুক্ত পরিবেশ এবং স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে কাউন্সিলর কার্যালয়ের সেবা নিশ্চিত করা।”নেতা নয়, জনগণের সেবক হতে চাই’ নিজের প্রত্যাশা ও নির্বাচনী অঙ্গীকারের কথা তুলে ধরে মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন,“আমার একটাই অঙ্গীকার, আমি হতে চাই জনতার, আমার একটাই আশা, আমি চাই দলমত নির্বিশেষে সকলের ভালোবাসা। আমি নেতা হতে আসিনি, আপনাদের সেবক হতে এসেছি। ”তিনি আরও জানান, ১৭ নম্বর ওয়ার্ডের প্রতিটি নাগরিকের মতামত, প্রত্যাশা ও সমস্যাকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন, নিরাপদ ও মানবিক ওয়ার্ড গড়ে তুলতে চান।স্থানীয় নাগরিকদের প্রত্যাশা, নাগরিক সেবার মানোন্নয়ন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসন এবং দুর্নীতিমুক্ত সেবাব্যবস্থা—এসব বিষয়কে সামনে রেখেই নিজের পরিকল্পনা তুলে ধরেছেন কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন।তাঁর প্রত্যাশা, দলমত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে ১৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষ একটি সুন্দর ও বাসযোগ্য ওয়ার্ড গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হবেন।এখন দেখার বিষয়, তাঁর ঘোষিত সাত দফা অঙ্গীকার আগামী দিনে ১৭ নম্বর ওয়ার্ডের উন্নয়ন ও নাগরিকসেবায় কতটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park