
আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান, মডার্ন ইকোনমিক জোনের চেয়ারম্যান এবং বাংলাদেশ আমেরিকা বিজনেস ফোরামের প্রেসিডেন্ট প্রফেসর ড. কামাল মোস্তফার হাতে ‘লায়ন্স ইন্টারন্যাশনাল’ ম্যাগাজিন তুলে দিয়েছেন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টায় রাজধানীর ধানমন্ডির একটি অভিজাত রেস্টুরেন্টে এ ম্যাগাজিন প্রদান করা হয়।প্রফেসর ড. কামাল মোস্তফার হাতে ম্যাগাজিনটি তুলে দেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের উপদেষ্টা, লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর জোন চেয়ারপারসন, আন্তর্জাতিক মানবাধিকার ও দুর্নীতিবিরোধী সোসাইটির চেয়ারম্যান এবং দৈনিক ফলাফল পত্রিকার সম্পাদক লায়ন শেখ মোস্তাফিজুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার ও লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন শারমিন নাসিমা বানু।অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ‘লায়ন্স ইন্টারন্যাশনাল’ ম্যাগাজিন প্রদান করা হয়।