1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান

রামপালে বিদেশি মদ সহ ৩ মাদক ব‍্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪

 

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিবেদক।।বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে তুহিন শিকদার(২৪), গাজী ইমরুল কায়েস (২৬) ও মনোজিৎ ঢালী (২৬) নামের তিন জন মাদক কারবারি কে দেশী ও বিদেশী মদ সহ গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত তিন মাদক কারবারি কে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। আটককৃতরা হলো, বাগেরহাট জেলার রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের আনসার শিকদারের ছেলে তুহিন শিকদার, একই গ্রামের আব্দুল মজেদ গাজীর ছেলে ইমরুল কায়েস ও ওড়াবুনিয়া গ্রামের মনোরঞ্জন ঢালীর ছেলে মনোজিৎ ঢালী। রামপাল থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২১ জুন ) মাদক,অস্ত্র,জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর তত্বাবধানে এস আই লিটন কুমার বিশ্বাস এর নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে রামপাল সদরের হাজী এনায়েতউল্লাহ মাদ্রাসার সামনে থেকে তিন বোতল বিদেশী মদ ও এক বোতল দশীয় মদ সহ তুহিন শিকদার, ইমরুল কায়েস ও মনোজিৎ ঢালী কে হাতেনাতে আটক করা হয়।এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস সাংবাদিকদের বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তিন জন মাদক কারবারি কে দেশি ও বিদেশী চার বোতল মদ সহ গ্রেফতার করেছি। মামলা রুজু করে আটক তিনজন মাদক কারবারি কে বাগেরহাট বিজ্ঞআদালতে প্রেরণ করা হয়েছে।মাদক,অস্ত্র,জুয়া বিরোধী আমাদের অভিযান অব‍্যহত আছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park