1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

রামপালে প্রতারণার অভিযোগে প্রধান শিক্ষক সাইদুর রহমান কারাগারে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
দেশ ও জনতার কথা বলে..

 

এ এইচ নান্টু,বাগেরহাট প্রতিবেদক।।বাগেরহাটের রামপালে বিদ্যালয়ে কর্মচারী নিয়োগের কথা বলে ঘুষ গ্রহণের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বরখাস্তকৃত প্রধান শিক্ষক সাইদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন বাগেরহাটের বিজ্ঞ আদালত।আলোচিত হাওলাদার সাইদুর রহমান সোনাতুনিয়া আমেনা খাতুন নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক ছিলেন।বৃহস্পতিবার (১৩ জুন) বাগেরহাটের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মতিয়ার রহমান উভয় পক্ষের শুনানী শেষে সাইদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।উল্লেখ্য, বরখাস্তকৃত সাবেক প্রধান শিক্ষক সাইদুর রহমান আমেনা খাতুন নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দ্বায়ীত্ব পালন কালিন সময়ে তিন জন কর্মচারী নিয়োগ দিয়ে ভয়ভীতি দেখিয়ে ও জোরপূর্বক ১১ লক্ষ টাকা ঘুষ আদায় করেন। এ ছাড়াও তিনি বিভিন্ন সময়ে বিদ্যালয়ের ফান্ডের আরো দুই লক্ষ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. অলিয়ার রহমান বাদী হয়ে বিজ্ঞ আদালতে একটি পিটিশন মামলা করেন। বিজ্ঞ আদালতের বিচারক মামলাটি তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্যে বাগেরহাটের পিবিআইকে নির্দেশ দেন। পিবিআই দীর্ঘ তদন্ত শেষে আসামী সাইদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পত্র জমা দেন।আদালত শুনানী শেষে বরখাস্তকৃত প্রধান শিক্ষক সাইদুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবি এ্যাডভোকেট মো. জালাল। এরপূর্বে এ নিয়ে একাধিক সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর তাকে বরখাস্ত করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park