1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় মোটরসাইকেল যোগে সম্পৃক্ত ছিনতাইকারী চক্রকে খুঁজছে পুলিশ! রয়েছে বিভিন্ন থানায় মামলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

 

দিগন্তর রিপোর্টার : খুলনা মহানগরীর এলাকায় মোটর সাইকেল যোগে ছিনতাইয়ের অপরাধে সম্পৃক্ত থাকা সক্রীয় চক্রের সদস্যদের খুঁজছে পুলিশ।সক্রীয় চক্রটি শহরের বিভিন্ন অলিগলিতে অবস্থানের পর সুযোগ বুঝে রাস্তা থেকে হেঁটে যাওয়া কোনো নারীর স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে। ছিনতাইয়ের ঘটনাস্থল হতে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলেও তাদের শণাক্ত করা দুষ্কর হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা মোটর সাইকেল যোগে ছিনতাইয়ের ঘটনায় সম্পৃক্ত থাকা অপরাধীদের শণাক্ত বা পরিচয় না জানায় অপরাধীরা দীর্ঘদিন প্রশাসনের চোখের আড়ালে থেকে যাচ্ছে। সম্প্রতি সময়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) মহানগরী এলাকার নানা অপরাধ দমনের কার্যক্রম পরিচালনা পাশাপাশি মোটর সাইকেল যোগে ছিনতাইকারী চক্রের সক্রীয় সদস্যদের গ্রেপ্তারে তৎপর হয়ে ওঠেছে। দ্রুত সময়ের এই চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে তারা সক্ষম হবেন বলে আশাবাদী।সূত্রে জানা গেছে, মোটর সাইকেল যোগে ছিনতাইয়ের অপরাধে যুক্ত থাকা সক্রীয় চক্রের সদস্যরা গত বছরের ২৮ নভেম্বর বেলা ১১ টার দিকে খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন মহেশ^রপাশা পালপাড়া কেদারনাথ ক্রস রোডে এলাকার বাসিন্দা জনৈক এক নারীর গলায় থাকা ৩ লক্ষ টাকা মূল্য স্বর্ণের চেইন নিয়ে মোটর সাইকেল যোগে পালিয়ে যায়।ওই ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় অজ্ঞাতনামা আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন (মামলা নং-৪)। ওই ছিনতাইয়ের ঘটনার পর পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করে ঘটনাস্থল হতে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে। কিন্তু আসামীরা অজ্ঞাত হওয়ার দরুন এবং স্থানীয় বাসিন্দারা তাদের পরিচয় চিনতে না পারাতে অপরাধীদের পুলিশ শণাক্ত করতে পারছেনা। মোটর সাইকেল যোগে ছিনতাইয়ের অপরাধে যুক্ত থাকা সক্রীয় চক্রের সদস্যরা খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন এলাকায়ও ঘটিয়েছে। ওই সংক্রান্তে খালিশপুর থানায় মামলাও হয়েছে। কিন্তু সিসি টিভি ফুটেজ সংগ্রহ করার পর আসামীরা অজ্ঞাত হওয়ার দরুন এবং স্থানীয় বাসিন্দারা তাদের পরিচয় না জানাতে তারা প্রশাসনের ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে। সম্প্রতি চক্রটিকে শণাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করেছে পুলিশ। তাদের কোথাও দেখা গেলে সংশ্লিষ্ট থানায় জানিয়ে দেওয়ার জন্য সংশ্লিস্টরা অনুরোধ জানিয়েছেন। তথ্য প্রদানকারীর নাম গোপন রাখা হবে। খুলনা মেট্রোপলিটন পুলিশ মহানগরী এলাকার অপরাধ দমনে সকলের সহযোগীতা কামনা করেছেন।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাখাওয়ার জানান, মোটর সাইকেল যোগে ছিনতাইয়ের অপরাধে যুক্ত থাকা সক্রীয় চক্রের সদস্যরা অজ্ঞাত থাকা এবং স্থানীয় বাসিন্দারা তাদের পরিচয় ও চিনতে না পাড়ার কারনে শণাক্ত করা কঠিন হয়ে পড়েছে। মহেশ^রপাশা এলাকায় ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজে তাদের দেখা গেলেও স্থানীয় বাসিন্দারা তাদের পরিচয় শণাক্ত করতে পারছে না। মামলাটি নিয়ে কাজ করছি। ওই অপরাধীদের শণাক্ত ও গ্রেপ্তার করতে এলাকাবাসীর সহয়তা দরকার।কেউ ওই অপরাধীদের দেখলে সংশ্লিষ্ট থানায় বা আমার- ০১৭১৭-০৩১৯৩২ মোবাইল নম্বরে তথ্য দিয়ে সহয়তা করতে পারেন। অবশ্যই তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। এই পরিচ্ছন শান্তি প্রিয় দৌলতপুর উপহার দেওয়ার জন্য সকলে আমাদের সহয়তা করুন।এ বিষয়ে দৌলতপুর থানার তদন্ত (ওসি) এএফএম জাহিদুল ইসলাম জানান, মোটর সাইকেল যোগে ছিনতাইয়ের অপরাধে যুক্ত থাকা সক্রীয় চক্রের সদস্যদের গ্রেপ্তারে আমরা কাজ করছি। অপরাধীদের ধরতে আমাদের তথ্য দিয়ে সহয়তা করুন, অবশ্যই আপনার তথ্য গোপন রাখা হবে। একটি সুন্দর ও পরিচ্ছন, শান্তিপ্রিয় দৌলতপুর উপহার দিতে অপরাধ দমনে আমদের তথ্য দিয়ে সহয়তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park