1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ

খুলনায় ট্যাংকলরি থেকে অকটেন চুরির সময় হাতেনাতে পাঁচজন আটক

  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

 

দিগন্তর ডেস্ক।। খুলনায় ডিপোর মধ্যে ট্যাংকলরি থেকে অকটেন চুরির সময় তেলসহ পাঁচজনকে আটক করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের আর্থিক জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুরে খুলনায় পদ্মা ডিপোর ভেতরে এ ঘটনা ঘটে।জেলা প্রশাসনের সূত্রে জানা যায়, খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন পদ্মা ডিপোয় ট্যাংকলরি থেকে লরিচালক ইমরান, সহযোগী সম্রাট, মিন্টি, রানা ও বিল্লাল মিলে ড্রামে অকটেন চুরি করছিলেন। এ সময় তাঁদের হাতেনাতে ধরেন এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন ২০১৬–এর ২০–এর ১ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (অর্পিত সম্পত্তি সেল, পরিত্যক্ত সম্পত্তি সেল) উম্মে সালমা খানুন। প্রথম আলোকে তিনি বলেন, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে পদ্মা ডিপোয় গিয়ে হাতেনাতে ১০ লিটার তেলসহ পাঁচজনকে আটক করা হয়। পরবর্তী সময় তেল চুরির অভিযোগ তাঁরা স্বীকার করেন। এর মূল হোতা ছিলেন লরিচালক। এ জন্য তাঁর বিরুদ্ধে মামলা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তেল জব্দ করা হয়। অপরাধের ধরন বিবেচনায় কারাদণ্ড দেওয়া হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park