1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ

এখনই অনলাইন ক্লাসের দিকে যাচ্ছে না সরকার

  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক।।এই মুহূর্তে সরকার অনলাইন ক্লাসের কথা চিন্তা করছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর শের-ই-বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।প্রতিমন্ত্রী বলেন, সরকার বা ক্যাবিনেট এই মুহূর্তে অনলাইন শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে কোনো বড় পরিকল্পনা করছে না। তবে শিক্ষাখাত নিয়ে সরকারের বড় ধরনের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে অতীতের ঝুলে থাকা কাজগুলো সম্পন্ন করে এই খাতকে এগিয়ে নেয়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে।স্কুল পরিদর্শনের বিষয়ে তিনি বলেন, প্রাথমিক শিক্ষাখাতে সরকারের বরাদ্দকৃত অর্থ কীভাবে সঠিকভাবে এবং কার্যকরভাবে ব্যয় করা যায়, তা নিশ্চিত করতেই এই পরিদর্শন কার্যক্রম চলছে। এ সময় আগামী মে-জুন মাসের মধ্যে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক স্কুলগুলো পরিদর্শন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park