1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

চিতলমারীর নিজাম হত্যার বিচারের দাবিতে সাংবাদিক সন্মেলন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

 

দিগন্তর ডেস্ক : বাগেরহাটের চিতলমারীর চিঙ্গড়ী গ্রামের নিজাম বিশ্বাস হত্যার বিচার ও মাদক কারবারী মঞ্জুরুল আলম শেখ ও তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মোঃ আসাব উদ্দিন।আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।লিখিত বক্তব্যে তিনি বলেন, চিঙ্গড়ী গ্রামের বাসিন্দা বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল মঞ্জুরুল আলম শেখ, তার চাচাতো ভাই বাবলু শেখ, মুজাহিদ শেখ, ভাইপো আরিফ শেখ, জাহিদ শেখ, রফিক শেখ, রিপন শেখ ও কালুসহ তার বাহিনীর সবাই মাদক ব্যবসায়ী।এই মঞ্জুরুল আলম শেখ প্রথমে পুলিশের কনস্টেবল পদে চাকরীতে যোগদান করে।তার আচরণ ভালো না হওয়ায় তাকে চাকরী থেকে বরখাস্ত হয়। চাকরী হারিয়ে সে এলাকায় ফিরে মাদকের ব্যবসা শুরু করে। একই সঙ্গে অন্যের জমি দখল, মারপিটসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।এলাকাজুড়ে গড়ে তোলে মাদকের সিন্ডিকেট। তার চাচাতো ভাই বাবলু ও মুজাহিদসহ একাধিক মাদক কারবারী একাধিকবার যৌথ বাহিনী ও পুলিশের হাতে গ্রেফতার হয়। মাদক মামলায় মুজাহিদ বর্তমানে জেল হাজতে রয়েছে। তাদের মাদক ব্যবসায় বাধা দেয়ায় তারা একের পর এক হামলা চালিয়ে আমাদের পরিবারের অনেককে হত্যাসহ পঙ্গু করে দিয়েছে।আসাব বলেন, চলতি বছরের ২০ জানুয়ারী আমার আপন ছোট ভাই নিজাম উদ্দিন বিশ্বাসের উপর হামলা করে মঞ্জুরুল আলম শেখের বাহিনী। তারা নিজামের হাত পা ভেঙ্গে দেয়। চিকিৎসাধীন অবস্থায় সে ২৮ জানুয়ারী সে নিহত হয়। এই ঘটনায় আমরা চিতলমারী থানায় মঞ্জুরুল আলম শেখকে এক নম্বর আসামী করে ১৫ জনের নামে হত্যা মামলা দায়ের করি। এই মামলায় পুলিশ ৭ জনকে গ্রেফতার করে। হামলায় চাচাতো ভাইদের মধ্যে পান্না বিশ্বাস এখনও শয্যাশায়ী এবং টিনু পঙ্গু হয়ে জীবন যাপন করছে।নিজাম উদ্দিন বিশ্বাস হত্যা মামলা দায়েরের পর মঞ্জুরুল আলম শেখ গং আরও বেশী ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা মামলা থেকে রেহাই পেতে আমাদের পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি ধামকি প্রদান করতে থাকে। কিন্তু এতে পেরে না ওঠায় গত ২৬ মার্চ ২০২৬ তারিখে আমার চাচাতো ভাই মিতুল বিশ্বাসের মেয়ের বিয়ে চলাকালে মঞ্জুরুল আলম শেখের বাহিনী সেখানে হামলা করে। তারা বিয়ে পন্ড করে দিয়ে লুটপাট চালায়।বিয়ে বাড়িতে ওই হামলার খবর ছড়িয়ে পড়লে আশপাশের কয়েকটি গ্রামের লোকজন এসে মঞ্জুরুল আলম শেখসহ তার পরিবারের বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর করে এবং অগ্নিসংযোগ করে। গ্রামবাসীদের বিরুদ্ধে মামলা জোরদার করার জন্য মঞ্জুরুল আলম শেখ তার প্রতিবন্ধি ভাইপো রাজিব শেখ (২২)কে পিটিয়ে, কুপিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করে চিতলমারী থানায় গত ২৮ মার্চ হত্যা ও অগ্নিসংযোগের মামলা দায়ের করে। এই মামলায় ২৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৪০/৫০ জনকে আসামী করা হয়। এই মামলায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার পর মঞ্জুরুল আলম শেখ ও তার বাহিনীর সদস্যরা আমাদের হত্যা করার হুমকি দিচ্ছে। তাদের ভয়ে আমরা এখন বাড়িছাড়া। থানায় যেয়ে মামলা করতেও সাহস পাচ্ছি না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park