1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মঠবাড়িয়ায় অবৈধভাবে তেল মজুদ: যৌথ অভিযানে আটক*১, ১৪ দিনের কারাদণ্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

 

মো: তাহমিদ হামীম আলম।।পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বন্দর এলাকায় অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ রাখার অভিযোগে মো. শামীম হাসান খানকে আটক করেছে প্রশাসনের যৌথ অভিযান দল। মঙ্গলবার (৩১ মার্চ) পরিচালিত এ অভিযানে তার বাসা ও দোকান থেকে ১ হাজার ৪০০ লিটার ডিজেল, ২০০ লিটার পেট্রোল এবং ১০ লিটার অকটেন জব্দ করা হয়।আটক ব্যক্তি মো. শামীম হাসান খান স্থানীয় তুষখালী পাম্পের মালিকের ছেলে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে নিজ বাসা ও দোকানে বিপুল পরিমাণ তেল মজুদ করে রাখছিলেন।প্রশাসনের যৌথ অভিযানে ঘটনাস্থল থেকে জব্দ করা সব জ্বালানি তেল রাষ্ট্রের হেফাজতে নেওয়া হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির অভিযোগ ছিল। প্রশাসনের এ অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park