1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ

খুলনায় নিখোঁজের ১২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

 

ক্রাইম রিপোর্টার।।খুলনায় নিখোঁজের ১২ ঘন্টা পর সাড়ে ৪ বছরের শিশু জান্নাতুল মাওয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ২ টার দিকে হরিণটানা গেট সংলগ্ন একটি ফাঁকাস্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটি নগরীর লবনচরা থানাধীন রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা শাহাজালালের মেয়ে।লবনচরা থানার অফিসার ইনচার্জ মো: তুহিনুজ্জামান বলেন, সোমবার দুুপুরে বাবা-মায়ের সাথে ছোট মামার বিয়ের দাওয়াত খেতে সাচিবুনিয়া মোহাম্মাদ পুর এলাকায় যায়। সেখানে পরিচিত এক দাদা মাওয়াকে আইসক্রীম খাওয়ানোর কথা বলে ডেকে নেয়। মেয়ের ফিরে আসতে দেরি দেখে মা ফোন দেয়। বিপরীত থেকে তাকে জানানো হয় মাওয়া আইসক্রীম খাচ্ছে। ওর আসতে দেরি হবে। এরপর থেকে পরিচিত ওই দাদার ফোন বন্ধ হয়ে যায়।তিনি আরও জানান, দুপুরের পর থেকে মাওয়াকে ফিরে পেতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ নিতে থাকে। কিন্তু না পেয়ে বাবা থানায় জিডি করেন। রাত ২ টার দিকে পুলিশ ও পরিবারের সদস্যরা শিশুটিকে হরিণটানা গেট সংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। মরদেহের পাশে একটি দড়ি ছিল। সেটি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের স্বার্থে ওই দাদার নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park