1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ

ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমাতে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

 

দিগন্ত ডেস্ক।।ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হওয়ার ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও যাত্রীদের দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় দুর্ঘটনাস্থল বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বলে তিনি সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন এবং আহত যাত্রীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রেন দ্রুত উদ্ধার, রেল যোগাযোগ স্বাভাবিক করা এবং যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়।বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেসের অন্তত নয়টি বগি বগুড়ার আদমদীঘি এলাকায় লাইনচ্যুত হয়। এ ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।বগুড়া জেলা প্রধানমন্ত্রীর সাবেক নির্বাচনী এলাকা হওয়ায় দুর্ঘটনাটির বিষয়ে তিনি বিশেষভাবে নজর রাখছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তারেক রহমান। পরে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে তিনি আসনটি ছেড়ে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park