1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ

খুলনার দৌলতপুরে যুবদল নেতা রাসু হত্যা মামলার আসামী আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

 

আকতার হোসেন বাবলু।। খুলনা মহানগরীতে দুর্বৃত্তের গুলিতে নিহত যুবদল নেতা রাশিদুল আনাম রাশু হত্যা মামলায় ইসমাইল হোসেন (৩২) নামে এক চরমপন্থী সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় তাকে দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকা থেকে গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর তৈমুর ইসলাম।গ্রেফতারকৃত ইসমাইল হোসেন দিঘলিয়া উপজেলার নেহাটি গ্রামের সামছুল আলমের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি চরমপন্থী নাসিম গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।ডিবি ইন্সপেক্টর তৈমুর ইসলাম জানান, রাশু হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।উল্লেখ্য, গত সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কেডিএ কল্পতরু মার্কেটের সামনে সন্ত্রাসীরা যুবদল নেতা রাশিদুল আনাম রাশুকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।নিহত রাশু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি দৌলতপুর থানার দেয়ানা এলাকার বাসিন্দা বিএনপি নেতা শরীফুল আনামের ছেলে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে জোর অভিযান চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park