1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

 

দিগন্তর ডেস্ক।।ইসলামের পবিত্রতম স্থান সৌদি আরবে আজ ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার (২০ মার্চ) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন এই তথ্য নিশ্চিত করেছে। চাঁদ দেখা না যাওয়ায় এবার দেশটির মানুষ ৩০টি রোজা রাখবেন।সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, সৌদি আরবে আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বুধবার (১৮ মার্চ) দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ওই ঘোষণা দেওয়া হয়েছে।সৌদি আরবের চাঁদ দেখা কমিটি সন্ধ্যায় বৈঠক করে এবং দেশের কোনও প্রান্তেই নতুন চাঁদ দেখা যায়নি বলে নিশ্চিত করেছে। ফলে এ বছর সৌদি আরবে রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। চাঁদ দেখার মাধ্যমে নতুন মাস নির্ধারণের যে ইসলামি ঐতিহ্য রয়েছে, সেই নিয়ম অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে, চলতি মাসের শুরুর দিকে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটির ঘোষণা দেয়। সৌদি শ্রম আইন অনুযায়ী, বুধবার (১৮ মার্চ) রাত থেকেই এই ছুটি শুরু হবে এবং তা পরবর্তী চার দিন পর্যন্ত চলবে।মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল রুজাইকি তখন জানিয়েছিলেন, ছুটির এই ঘোষণা নিয়োগকর্তা ও কর্মীদের মধ্যে আগেভাগেই পরিষ্কার করা হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানগুলো তাদের কাজের সময়সূচি গুছিয়ে নিতে পারবে এবং জরুরি খাতের কার্যক্রম সচল রেখেও কর্মীরা ঈদের আনন্দ ও ছুটি উপভোগ করতে পারবেন।সূত্র : গালফ নিউজ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park