1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনের বিরুদ্ধে বিমানের প্রতিবাদ: “পুরনো অভিযোগ নতুনভাবে উপস্থাপন বিভ্রান্তিকর”

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

 

ডেস্ক রিপোর্ট।। দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।পত্রিকাটির ১৫ মার্চ সংখ্যায় প্রকাশিত “ঝুঁকে নিয়ে চলছে দুর্নীতির অনুসন্ধান” শীর্ষক প্রতিবেদনে উল্লিখিত তথ্যকে বিভ্রান্তিকর, একপাক্ষিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিমান কর্তৃপক্ষ।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক বিবৃতিতে জানান, ২০১২ ও ২০১৬ সালে সফটওয়্যার ক্রয় সংক্রান্ত যে বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তা প্রতিষ্ঠানের বোর্ড সাব-কমিটির অনুমোদন ও প্রশাসনিক আদেশ অনুযায়ী সম্পূর্ণ আইনানুগ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ক্রয় করা সফটওয়্যারগুলো বর্তমানে কার্যকর রয়েছে এবং প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।তিনি আরও বলেন, “ক্রয় প্রক্রিয়াকে অকার্যকর বা দুর্নীতির সঙ্গে যুক্ত করা সম্পূর্ণ অযৌক্তিক এবং ভিত্তিহীন।বিমান কর্তৃপক্ষের দাবি, প্রতিবেদনে যে অভিযোগগুলো জনাব মো. মিজানুর রশীদ-এর বিরুদ্ধে উত্থাপন করা হয়েছে, সেগুলো প্রশাসনিক ও আইনগতভাবে আগেই নিষ্পত্তি করা হয়েছে। এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ অভ্যন্তরীণ তদন্ত কমিটি বিস্তারিত তদন্ত করে। তদন্ত চলাকালে সংশ্লিষ্ট কর্মকর্তাকে যথাযথ নোটিশ প্রদান করা হয় এবং প্রয়োজনীয় দলিলাদি পর্যালোচনা করা হয়।বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, Flight Profitability System & Budgeting সফটওয়্যার ক্রয় প্রক্রিয়া বিমানের আইন বিভাগ কর্তৃক যাচাই-বাছাই করা হয়েছে এবং সব ধরনের নিয়মকানুন অনুসরণ করে তা সম্পন্ন করা হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে কোনও আর্থিক অনিয়ম বা দায় প্রমাণিত না হওয়ায় ২১ আগস্ট ২০২০ তারিখে সংশ্লিষ্ট কর্মকর্তাকে সকল অভিযোগ থেকে পূর্ণ সম্মানের সঙ্গে অব্যাহতি দেওয়া হয়।এছাড়া ২৬ ফেব্রুয়ারি ও ৪ মার্চ যে পদায়ন ও অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে, তা প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমের গতি বাড়ানো এবং প্রাতিষ্ঠানিক স্বার্থ রক্ষার জন্য নিয়মিত সিদ্ধান্ত হিসেবেই নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। এতে কোনো ধরনের ব্যক্তিগত বা রাজনৈতিক পক্ষপাত নেই বলেও দাবি করা হয়।বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জনমনে বিভ্রান্তি দূর করতে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ নিশ্চিত করতে দৈনিক ইত্তেফাক কর্তৃপক্ষের কাছে প্রতিবাদটি যথাযথ গুরুত্ব দিয়ে প্রকাশের আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park