1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় ডিপো থেকে তেল উত্তোলন শুরু

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক খুলনা।। সরবরাহ বাড়ানোর আশ্বাসে খুলনার কেন্দ্রীয় তিনটি জ্বালানি তেল ডিপো থেকে আবারও তেল উত্তোলন শুরু করেছেন ব্যবসায়ীরা।আজ রোববার দুপুর থেকে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে ট্যাংকলরিতে তেল সংগ্রহ শুরু হয়।খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মুরাদ হোসেন দিগন্তরকে বলেন, ডিপো থেকে আগের তুলনায় তেলের সরবরাহ কিছুটা বাড়ানো হয়েছে। পাশাপাশি চাহিদা অনুযায়ী তেল সরবরাহের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এসব কারণে আজ দুপুর থেকে তেল উত্তোলন বন্ধের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না পাওয়ার প্রতিবাদে গতকাল শনিবার সকাল থেকে খুলনা বিভাগের ১০টি ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলায় জ্বালানি ব্যবসায়ীরা স্বেচ্ছায় ওই ডিপো থেকে তেল নেওয়া বন্ধ রাখেন। শনিবার দিনভর পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপোতে কোনো ট্যাংকলরি প্রবেশ করতে দেননি আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার সন্ধ্যা থেকে ডিপো এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়।খুলনা বিভাগীয় ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ জানান, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ থেকে আগের মতো ডিপো থেকে জ্বালানি তেল গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সব ব্যবসায়ীকে জানিয়ে দেওয়া হয়েছে। খুলনা বিভাগসহ ১৫ জেলায় প্রতিদিন অকটেন, পেট্রল ও ডিজেলসহ বিভিন্ন ধরনের জ্বালানি তেলের চাহিদা প্রায় ৩৬ লাখ লিটার। অথচ তিনটি ডিপো থেকে সরবরাহ করা হচ্ছিল মাত্র সাড়ে ১০ লাখ লিটার। এর প্রতিবাদে শনিবার দিনভর ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকায় সন্ধ্যার পর খুলনার অধিকাংশ পেট্রলপাম্পে তেলশূন্যতা দেখা দেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park