1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ

সুবিধা বঞ্চিত ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

 

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সুবিধা বঞ্চিত ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র। ও মোন রমযানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ” এই বারতাকে সামনে রেখে শনিবার (১৩ মার্চ) দুপরে খুলনায় বিভিন্ন পার্ক, রেলস্টেশন এবং পাড়া মহল্লায় অসহায় দুস্ত ভবঘুরদের মাঝে সংস্থার পক্ষ থেকে নির্বাহী পরিচালক শাহবাজ জামান উপস্থিত থেকে এই ঈদ সামগ্রী উপহার দেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার ভাইস চেয়ারম্যান সোহানা খান। উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি কাজী মিজানুর রহমান, ওয়াহিদ মুরাদ, বিবেকানন্দ ঢালী,সোনিয়া তালুকদার, চীফ কো-অর্ডিনেটর আকতার হোসেন বাবলু ও বাদশা উদ্দিন মিন্টু। আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিকতা না করে শতাধিক এসকল ভবঘুর,সুবিধা বঞ্চিত দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় সংস্থার পক্ষ থেকে নির্বাহী পরিচালক শাহবাজ জামান বলেন, ভালো একা থাকা যায়না সবাইকে নিয়েই ভালো থাকতে হয়। আপনার আমার সামান্য সহযোগিতা কারো মুখে হাশি ফোটাতে পারে এ আত্মতৃপ্তি কম-কি। লোক দেখানো নয়, মানুষের মাঝে মানবিক প্রেম জাগ্রত হোক” সামর্থ্যবানরা সাহায্যের হাত প্রসারিত করুক এই ভাবনা থেকেই আমাদের প্রচারনা। খাদ্য সামগ্রী বিতরণ কালে সংস্থার চেয়ারম্যান জনাব আজিজুর রহমান এবং উপদেষ্টা মন্ডলির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমানসহ সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park