1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় ‘ফ্যামিলি কার্ড’ এর উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

 

বিশেষ প্রতিবেদক।।খুলনা সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ড উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার (১০ মার্চ) খালিশপুর হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম।প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাস্থ বানানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানটি অনলাইনে সরাসরি প্রচার করা হয়। আজ দেশের ১৪টি স্থানে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়। হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত এই তিন শ্রেণির নারীদের ৪৯ ধরণের তথ্য উপাত্ত পিএম স্কোরিং এর মাধ্যমে প্রযুক্তির সহায়তায় বিশ্লেষণ করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে উপকারভোগী বাছাই করা হয়। সারা দেশে আজ ৩৭ হাজার ৫৬৭ উপকারভোগী ফ্যামিলি কার্ড পাচ্ছেন।অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বলেন, সরকারের ২৩ দিনের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নারীদের সাবলম্বী করার প্রতিশ্রুতির সফল বাস্তবায়ন আজকের এই ফ্যামিলি কার্ড। জুনের বাজেটের পর পরিপূর্ণ আকারে সবাইকে এই কার্ডের আওতায় আনা হবে। জন-উন্নয়নের এই যাত্রা অব্যাহত রেখে দ্রুততম সময়ে মিল-কলকারখানা, মৃত শিল্প নগরী পুনরুজ্জীবনের মাধ্যমে খুলনা আধুনিক শিল্প নগরীতে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তিনি আরও বলেন, কোনো অন্যায়, মাদক ও সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হবে না। দলমত নির্বিশেষে জনগণের সহায়তায় স্বপ্নের খুলনা বাস্তবায়ন করা হবে।বিশেষ অতিথি খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, এখন ফ্যামিলি কার্ড পরবর্তীতে কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, ইমাম ও পুরোহিতদের সহায়তার প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হবে। ব্যক্তি স্বার্থের উর্ধ্বে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করি। বিশ^াস করি ভালো মানুষকে দিয়েই নতুন পথ তৈরি হবে।খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথির বক্তৃতা করেন রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, কেএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক আ. স. ম জামশেদ খোন্দকার, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন জামান। স্বাগত বক্তৃতা করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়।অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা, উপকারভোগীসহ বিপুলসংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ড এর প্রথম পর্যায়ে পাঁচ হাজার দুইশ ৭৫ জন উপকারভোগীদের মাঝে আজ চার হাজার একশত ৫৮ জনকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বাকী কার্ড বিতরণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park