1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ

রংপুরে মজুদ করা ক্ষতিকর চিপস ও কোমল পানীয় জব্দ, জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

 

জেলা প্রতিনিধি।।রংপুরে ঈদে বিক্রির লক্ষ্যে মজুদ করা বিপুল পরিমান ক্ষতিকর ভেজাল চিপস ও কোমল পানীয় জব্দ করেছে প্রশাসন। সোমবার (৯ মার্চ) দুপুরে নগরীর ৩০নং ওয়ার্ডের কুটিরপাড়া এলাকায় দানেশ ট্রেডার্স নামে গুদামে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল আজাদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এতে রংপুরসহ আশপাশের জেলায় সরবরাহের লক্ষ্যে গুদাম রাখা ‘মিং মিং চিপস’, ‘বিগ ওয়েভ চিপস’, কোমল পানীয় ‘মজা’, ‘টেন আপ’, ‘তাজা’ নামক শিশু স্বাস্থ্যের জন্য হুমকি ৩ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ভেজাল এসব পণ্য জব্ধ করা হয়। সেই সাথে কোমল পানীয় ধ্বংস করা হয়। অভিযানে অংশ নেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রংপুরের কর্মকর্তা লোকমান হোসেন, বিএসটিআই পরিদর্শক প্রকৌশলী তাদমিরা শারমিন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর মাহবুবার রহমান ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। ওই গুদামের মালিক দানেশকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল আজাদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুটিরপাড়ার গুদামে অভিযান পরিচালনা করে ভেজাল শিশু খাদ্য পণ্য জব্ধ করা হয়। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা কোমল পানীয় পরীক্ষা করে দেখেছেন এতে অনেক হেভিমেটাল রয়েছে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেই সাথে এসব পণ্যের কোন নিবন্ধনও নেই। কোমল পানীয় মজা, তাজাতে কোবাল্ট, নিকেল মাত্রার বেশি পাওয়া গেছে। তিনি আরও বলেন, ঈদকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা নিম্নমানের খাদ্য বাজারে সয়লাব করার চেষ্টা করছে। আমরা সম্মিলিতভাবে এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। এছাড়া জব্দ করা পণ্যের উৎপাদনের স্থান নির্ধারিত কোন স্থান বলা হয়নি শুধুমাত্র ঢাকা কিংবা নরসিংদি উল্লেখ করা হয়েছে। এ থেকে বোঝা যায় এটি কোন গোপন কারখানায় তৈরী করা হয়। রংপুরে এমন কোন গোপন কারখানার সন্ধান পেলে সেখানে অভিযান পরিচালনা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park