1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান

খুলনার দিঘলিয়ায় উপজেলা তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪

 

ওয়াহিদ মুরাদ।।খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পটি গ্রামীণ সুবিধাবঞ্চিত দৈনন্দিন সমস্যা সমাধানে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।১১ জুন মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় দিঘলিয়া উপজেলার সেনহাটি উপস্বাস্থ্য কেন্দ্র চত্বরে উপজেলা তথ্য সেবা অফিসার সাঈদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া প্রেসক্লাবের সহ সভাপতি ওয়াহিদ মুরাদ, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান।এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা তথ্য সহকারী নুসরাত জাহান ও লুৎফুন্নেছা।উল্লেখ্য মহিলাদের দৈনন্দিন সমস্যা সমাধানে এ প্রকল্পের আওতায় নানামুখী সেবাসমূহ তথ্যকেন্দ্র হতে ডোর টু ডোর পদ্ধতিতে এবং উঠান বৈঠকের মাধ্যমে বিনামূল্যে প্রদান করা হয়।এ প্রকল্পের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের উঠান বৈঠকের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডারসহ নানা ক্ষেত্রে কাজ করে চলেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park