1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

বিদ্যুৎ সাশ্রয়ে যশোরে রাত ৮টার পর দোকান বন্ধের সিদ্ধান্ত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

 

দিগন্ত রিপোর্ট।। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ ব্যবস্থায় সম্ভাব্য সংকটের আশঙ্কা দেখা দেওয়ায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে উদ্যোগ নিয়েছেন যশোরের ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে আজ শুক্রবার থেকে শপিংমল ও পোশাকের দোকান ছাড়া শহরের অন্যান্য সব ধরনের দোকান রাত ৮টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে অনুষ্ঠিত ‘বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসায়ীদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভাটি চেম্বারের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় এবং এতে জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভায় ব্যবসায়ী নেতারা বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হতে পারে। এ অবস্থায় আগাম প্রস্তুতি হিসেবে বিদ্যুৎ ব্যবহারে সংযমী হওয়া জরুরি। তাই ব্যবসায়িক কার্যক্রমে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমানো এবং নির্দিষ্ট সময়ের মধ্যে দোকানপাট বন্ধ রাখার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।যশোর চেম্বারের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ সাশ্রয়কে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে। বিনা প্রয়োজনে বৈদ্যুতিক বাতি, পাখা, এসি ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র চালু রাখা থেকে বিরত থাকতে হবে। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়, তাহলে বিদ্যুতের অপচয় কমবে এবং ব্যয়ও অনেকাংশে কমানো সম্ভব হবে।তিনি আরও বলেন, শহরের বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে অতিরিক্ত আলোকসজ্জা কমিয়ে আনতে হবে। এতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশগত দিক থেকেও ইতিবাচক প্রভাব পড়বে।সভায় উপস্থিত ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেন, পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত শপিংমল ও কাপড়ের দোকানগুলো স্বাভাবিক সময় পর্যন্ত খোলা রাখা হলেও অন্য সব ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ রাখতে হবে। তবে ঈদের পর থেকে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যেই বন্ধ রাখার ব্যাপারে ঐকমত্যে পৌঁছান তারা।মতবিনিময় সভায় যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজার সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব, ওজোপাডিকোর যশোর পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, চেম্বারের সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপুসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park