1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ

শহরে দিন দিন বাড়ছে তথাকথিত ‘হেলমেট সন্ত্রাসী’র তৎপরতা : উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

 

দিগন্ত ডেস্ক।। শহরে দিন দিন বাড়ছে তথাকথিত ‘হেলমেট সন্ত্রাসী’র তৎপরতা। মোটরসাইকেলে এসে হেলমেট পরে অপরাধ সংঘটনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

 

রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে, দুর্বৃত্তরা পুরো মুখ ঢাকা হেলমেট ব্যবহার করে দ্রুত মোটরসাইকেলে এসে হামলা, ছিনতাই বা খুনের মতো অপরাধ ঘটিয়ে পালিয়ে যাচ্ছে। মুখ ঢেকে রাখায় অনেক সময় তাদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য।

এ পরিস্থিতিতে অনেকেই বলছেন, নিরাপত্তার জন্য মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার অবশ্যই জরুরি। তবে অপরাধ রোধে পুরো মুখ ঢেকে রাখা হেলমেটের পরিবর্তে মুখ খোলা বা হাফ হেলমেট ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে পারে প্রশাসন।

সচেতন মহলের মতে, নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের শনাক্ত করা সহজ করতে হলে এ বিষয়ে কার্যকর নীতিমালা ও নজরদারি বাড়ানো এখন সময়ের দাবি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park