1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ

আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের প্রধান উপদেষ্টা শেখ মোস্তাফিজুর রহমানের পবিত্র ওমরাহ যাত্রা

  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

 

ডেস্ক রিপোর্ট।। আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র”র প্রধান উপদেষ্টা,বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান-দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও সম্পাদক লায়ন শেখ মোস্তাফিজুর রহমান আগামী ৬ মার্চ-২০২৬ইং পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে ঢাকা থেকে মক্কা শরীফ-যাত্রা করবেন।সংগঠন সূত্রে জানা গেছে, শেখ মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে মানবাধিকার ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার এই পবিত্র সফরকে কেন্দ্র করে সংগঠনের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও আবেগঘন পরিবেশ বিরাজ করছে।আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের পক্ষ থেকে তার এই ধর্মীয় সফরের জন্য আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে। এক বিবৃতিতে সংগঠনের নির্বাহী পরিচালক এসকে জামান বলেন, “আমরা প্রধান উপদেষ্টা শেখ মোস্তাফিজুর রহমানের পবিত্র ওমরাহ যাত্রা উপলক্ষে তাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। মহান আল্লাহর দরবারে তার মনের নেক আশা ও প্রার্থনা কবুল হোক—এই কামনা করছি।”এছাড়াও তার সুস্থতা ও নিরাপদ সফর কামনা করে সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। ধর্মীয় এই সফর শেষে তিনি শিগগিরই দেশে ফিরবেন বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park