1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

খুলনার দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

দিগন্ত রিপোর্ট।।দুর্বৃ‌ত্তের ছু‌রিকাঘা‌তে দিঘলিয়া উপ‌জেলার সেনহা‌টি ইউনিয়ন যুবদ‌লের সি‌নিয়র যুগ্ম আহবায়ক খান মুরাদ নিহত হ‌য়ে‌ছেন।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বি‌কেল সা‌ড়ে ৪টার দি‌কে উপ‌জেলার সেনহা‌টি বক্সীবা‌ড়ি কবরস্থা‌নের সাম‌নে দুর্বৃত্তরা ছু‌রিকাঘাত ক‌রে হত‌্যা ক‌রে।নিহত মুরাদ হাজী গ্রামের বা‌সিন্দা খান মুনসুর আহ‌মে‌দের ছে‌লে।স্থানীয়ভাবে জানা যায়, শুক্রবার বি‌কেল সা‌ড়ে ৪ টার দি‌কে সাজ্জাদ ও আলা‌মিনসহ আরও ১০ থে‌কে ১৫ জন মুরা‌দের ওপর হামলা চালায়। আত্মরক্ষার জন্য এক‌টি দোকা‌নে আশ্রয় নিলে দুর্বৃত্তরা ওই দোকা‌নের তালা ভে‌ঙ্গে দোকা‌নের ভেতর ঢুকে ছু‌রি দি‌য়ে দুই হাটুর নিচের রগ কে‌টে দেয়।স্থানীয়রা মুরাদকে আহত অবস্থায় উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ কম‌প্লেক্স ও পরবর্তী‌তে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে এলে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত  নিহতের লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park