1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

জলাবদ্ধতা নিরসনে শ্রীমঙ্গলে খালে বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করলেন মোঃ মুজিবুর রহমান চৌধুরী এমপি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

শ্রীমঙ্গল প্রতিনিধি
মোঃ আমিনুল ইসলাম আল আমিন।।চায়ের রাজধানী পর্যটন নগরী শ্রীমঙ্গলকে সুন্দর রাখতে ও জলাবদ্ধতা নিরসনের জন্য খাল,কৃষিজমি থেকে পলিথিন, প্লাস্টিক পণ্য ও অপচনশীল বর্জ্য অপসারণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।শুক্রবার( ২৭ ফেব্রুয়ারি) সকালে শ্রীমঙ্গল পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহরতলীর ভূরভুড়িয়া ছড়ায় জমাটবদ্ধ বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লাহ আকন্দ, শ্রীমঙ্গল পৌরসভার প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন খান, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী,স্কাউট ও বিএনসিসির সদস্যরা।পরে মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এমপি শহরতলীর বিভিন্ন পরিবারের মধ্যে বারবার ব্যবহারযোগ্য ব্যাগ বিতরণ করেন, যাতে প্লাস্টিক ও পচনশীল বর্জ্য জমা রাখা যায়। পাশাপাশি পলিথিনের ব্যবহার কমানো ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।এ সময় উনি সাংবাদিকদের বলেন, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে, শপথ গ্রহণের পর থেকে দেশ পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখছেন। তার দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় তারা মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন।তিনি আরও বলেন, তার নির্বাচনী এলাকা একটি গুরুত্বপূর্ণ পর্যটন অঞ্চল।তাই এলাকাকে সবসময় পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব, সম্মিলিত সচেতনতার মাধ্যমেই একটি সুন্দর,গোছানো ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যেই ধারাবাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে, যা চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park