1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

খুলনা নগরীর বায়তুন নূর শপিং সেন্টারে আগুন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক খুলনা।। খুলনার বায়তুন নূর শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে খুলনা নিউ মার্কেটের পাশে অবস্থিত এই শপিং সেন্টারে আগুন লাগে।এতে মোবাইলের দোকানসহ ১০/১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রাত পৌনে ২টার দিকেও মার্কেটের কিছু জায়গা থেকে ধোঁয়া বের হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, রাত ১১ টা ১০ মিনিটের দিকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। সাথে সাথে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ শুরু করে। দুই ঘন্টা পর ফায়ার সাভির্সের সদস্যরা অগুন নিয়ন্ত্রণ করতে সম্ভব হয়। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এমডি আব্দুল মালেক বলেন, বায়তুন নুর শপিং সেন্টারে আগুন লাগার সংবাদ পেয়ে সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। বয়রা থেকে ও টুটপাড়া থেকে মোট ৬ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। মার্কেটের আগুন নিয়ন্ত্রণ হয় রাত ১ টা ১০ মিনিটের দিকে। এ ঘটনায় ১০-১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তারমধ্যে দু’টি দোকানে বেশি ক্ষতি হয়েছে। যার একটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মার্কেটের সামনে বৈদ্যুতিক ও ইন্টারনেটের তার পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park