1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

খুলনার সাবেক এমপি মিজানের জামাই নিখোঁজ, দুই দিনেও মেলেনি সন্ধান

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

 

খুলনা প্রতিনিধি।। দুই দিনেও সন্ধান মেলেনি খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানের জামাই ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজনের। ছেলের নিখোঁজের বিষয়ে রোববার (২২ ফেব্রুয়ারি) খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সুজনের বাবা কাজী আব্দুস সোবহান।এর আগে, শনিবার নগরীর টাউন জামে মসজিদে নামাজ পাড়ার জন্য বাড়ি থেকে বের হন সুজন। কিন্তু নামাজ শেষে আর বাড়ি ফিরে যাননি তিনি। তার সন্ধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছে বলে জানা গেছে।নিখোঁজ সুজনের বাবা কাজী আব্দুস সোবহান বলেন, শনিবার রাত ৮টার দিকে তারাবি নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হয় সুজন। নামাজ আদায় করে সে কাস্টমঘাট এলাকার দিকে যায়। পরবর্তীতে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা বিভিন্ন স্থানে খোঁজ নিয়েছি। পুলিশের পাশাপাশি বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থাও বিভিন্ন স্থানে খোঁজ নিচ্ছে।তিনি আরও বলেন, ছেলে সুজন আমার ব্যবসা দেখাশোনা করে। তার কোনো শত্রু নেই। ছেলের সন্ধান চেয়ে রোববার খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি করেছি।খুলনা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, সুজনের সন্ধান এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আমরা তার খোঁজ নিতে বিভিন্ন থানায় তথ্য পাঠিয়েছি। ঘটনার দিন আশপাশের বিভিন্ন বাড়ির সিসি ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে। ফুটেজে দেখা গেছে, নামাজ আদায় করে সুজন কাস্টমঘাট এলাকার দিকে যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়। তার সন্ধানে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park