1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

২৬ ফেব্রুয়ারি একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

 

দিগন্তর রিপোর্ট।। দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা কৃতী ব্যক্তিদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ পদক প্রদান করা হবে।রোববার (২২ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আজম উদ্দীন তালুকদার স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ওই দিন সকাল ১১টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেবেন।অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন। জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত ব্যক্তিদের এই পদক প্রদান করা হয়। ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে প্রবর্তিত একুশে পদক দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা হিসেবে বিবেচিত।রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে একই দিন বিকেলে প্রধানমন্ত্রী অংশ নেবেন দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন ‘অমর একুশে বইমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে। তিনি সশরীরে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন ঘোষণা করবেন।প্রতি বছর ফেব্রুয়ারি মাসে ভাষা আন্দোলনের স্মৃতিকে ধারণ করে আয়োজিত একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন—দুটি অনুষ্ঠানই জাতীয় জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। এবারের আয়োজনকে কেন্দ্র করে সাংস্কৃতিক অঙ্গনে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park