1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

২০ হাজার কিলোমিটার খাল খননের প্রকল্প হাতে নেওয়া হয়েছে: তথ্যমন্ত্রী

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

 

নইমুল আলম।।তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন-আমাদের সরকার তারেক রহমানের সরকার। আমরা এরইমধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খননের প্রকল্প হাতে নিয়েছি। আমরা আমাদের মেয়াদে এই কাজ শেষ করতে চাই। এই প্রকল্প আনুষ্ঠানিক ভাবে শুরু করার জন্য আমাদের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে মন্ত্রী পরিষদের বৈঠকে এটা নিয়ে আলোচনা হয়েছে।রোববার (২২ ফেব্রুয়ারী) বেলা এগারটায় নিজ নির্বাচনী এলাকা গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের কাপলাতলী সাড়ে ৩ কিলোমিটার খাল পূন:খননের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এই কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন-শিল্পায়নের কারনে আমাদের বনায়ন কমে যাচ্ছে, সবুজায়ন কমে যাচ্ছে, যার প্রভাব পরছে জলবায়ু ও পরিবেশের ওপর। এই জন্য আমাদের বনায়ন ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি সমন্বিত করার উদ্যোগ নিয়েছি।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন আরও বলেন-তারেক রহমানকে ১৭ বছর  দেশের বাইরে রাখা হয়েছে। ১৭ বছর পর তিনি দেশে আসার মাত্র ৫৭ দিনের মধ্যেই জনগণ তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। জাতির নেতা বানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার আগে যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছিলেন আমরা ক্ষমতায় আসার পরই সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজে হাত দিয়েছি। সেই পরিকল্পনার মধ্যে খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি অন্যতম। তার অংশ হিসেবেই আজকে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রি। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএডিসির (বরিশাল ভোলা ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্প) প্রকল্প পরিচালক সৈয়দ ওয়াহিদ মুরাদ, উপজেলা কৃষি অফিসার সেকেন্দার শেখ, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, বরিশাল বিএডিসির সহকারী প্রকৌশলী এসএম আতাই রাব্বি, গৌরনদী বিএডিসির উপসহকারী প্রকৌশলী শাহেদ আহমেদ চৌধুরী প্রমুখ। একইদিন গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করে তথ্যমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park