1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

কচুয়ায় যুবকের দুই হাত ও পা বিচ্ছিন্ন

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

 

বাগেরহাট জেলা প্রতিনিধি।। বাগেরহাটের কচুয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মো. রহমত শেখ (২৮) নামে এক যুবকের দুই হাত ও একটি পা বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাঘিরা ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের কবির খানের কলা ও সুপারি বাগানে এ ঘটনা ঘটে।আহত রহমত শেখ একই গ্রামের মতিয়ার রহমান শেখের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রহমত শেখ একই গ্রামের বাসিন্দা ইসরাফিল ও ইয়াছিনের বাড়িতে গিয়ে তর্কে জড়ান। সেখান থেকে বের হওয়ার পর ইসরাফিল ও ইয়াছিনসহ আরও কয়েকজন তাকে একটি কলাবাগানে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে তার দুই হাত ও একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী ও হামলাকারীদের মধ্যে পূর্ব থেকে বিরোধ ছিল। সুযোগ পেয়ে দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park