
দিগন্তর রিপোর্ট।। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল এর উদ্যোগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে অভিষেকের প্রাক্কালে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল এর সভাপতি বিশিষ্ট সাংবাদিক আলী আশরাফ আখন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারক ও বিএনপি নেতা বিচারপতি মো: আব্দুস সালাম মামুন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌল চৌধুরী, ড. জিয়াউল ইসলাম মুন্না, ঢাকা মহানগর বিএনপি নেতা এল রহমান, ইক্রয় ডটকম এর ব্যবস্থাপনা পরিচালক একেএম মোশফেকুল আলম,দৈনিক ফলাফল পত্রিকার সম্পাদক প্রকাশক শেখ মোস্তাফিজুর রহমান, খান আক্তারজ্জামান, বাসাইল উপজেলা বিএনপির সহ- সভাপতি এসএম মোতালেব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহিরুল ইসলাম হিটলু প্রমুখ।অনুষ্ঠানটি সন্চালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক সাহেদ আহমেদ।পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী পরিষদের সকলের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন ড,জিয়াউল ইসলাম মুন্না।