1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

চিকিৎসাধীন সাংবাদিক মাসুম হাওলাদারকে দেখতে ছুটে গেলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের নেতৃবৃন্দ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

বাগেরহাট প্রতিনিধি।। সাংবাদিক মাসুম হাওলাদারকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের নেতৃবৃন্দ। দুর্ঘটনার খবরে আত্মীয়-স্বজন ও সহকর্মীরা দ্রুত হাসপাতালের ছুটে যান।অন্যদিকে, সাংবাদিক মাসুম হাওলাদার কে দেখতে হাসপাতালে ছুটে আসেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের নেতৃবৃন্দ। তারা আহত সাংবাদিকদের পাশে কিছু সময় কাটান এবং চিকিৎসার ব্যাপারে সংশ্লিষ্ট চিকিৎসকের সাথে কথা বলেন। এ সময় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের সভাপতি সার্জেন্ট শেখ মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আল মামুন শেখ, উপদেষ্টা অনারারি ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল হক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার কাজী নুরুল ইসলাম, সহ-সভাপতি রতন মোল্লা, সহ-সাধারণ সম্পাদ ক সার্জেন্ট মোঃ শাহিন মোল্লা, সার্জেন্ট আলহাজ্ব দীন মোহাম্মদ ফকির ও মোহাম্মদ আবদুর রব প্রমূখ উপস্থিত ছিলেন।উল্লেখ বাগেরহাট পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে দু’জন সংবাদ কর্মী গুরুতর আহত হযন।রবিবার পেশাগত কাজ শেষে কচুয়া থেকে শহরে ফেরার পথে মহাসড়কের ফতেপুর নামক স্থানে বিপরীতমুখী একটি ভ্যানের সাথে সাংবাদিকদের বহনকারী মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এ সময় বাগেরহাট উপজেলা প্রেসক্লাব সভাপতি, দৈনিক বাংলাদেশের আলো, দৈনিক তথ্য পত্রিকার জেলা প্রতিনিধি এবং দৈনিক উত্তাল অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক মাসুম হাওলাদার ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ও দৈনিক পিরোজপুর কন্ঠের ব্যুরো প্রধান আল আমিন খান সুমন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে সাংবাদিক আল আমিন খান সুমনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।অপরজন মাসুম হাওলাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক মাসুম এর বাম পায়ের হাঁটুতে গুরুতর জখম ও একটি হাড় ভাঙ্গার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের অর্থপেডিক বিভাগের প্রধান ডাক্তার ফিরোজুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park