1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

উপ-পরিচালকসহ বিটিআরসিতে বড় রদবদল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

দিগন্তর ডেস্ক রিপোর্ট।। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) উপ-পরিচালকসহ বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তার দায়িত্বে বড় ধরনের রদবদল হয়েছে।সোমবার (১৬ ফেব্রুয়ারি) কমিশনের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আশরাফুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিভিন্ন বিভাগের ২০ জনের দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে।জারি করা আদেশ থেকে জানা যায়, উপ-পরিচালক পর্যায়ের ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সিনিয়র সহকারী পরিচালক পর্যায়ের ২১ কর্মকর্তার মধ্যে চার জনকে এবং অন্যান্য পদের ৬ কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে রদবদল করা হয়েছে।বদলি করা উপ-পরিচালকদের মধ্যে সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মো. রাইসুল ইসলামকে স্পেকট্রাম বিভাগে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের ড. শামসুজ্জোহাকে স্পেকট্রাম বিভাগে, স্পেকট্রাম বিভাগের মো. মেহফুজ বিন খালেদকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগে এবং মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন উইংয়ের মো. জাকির হোসেন খানকে অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগে বদলি করা হয়েছে। অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের উপপরিচালক মো. আব্দুস শহীদ চৌধুরীর ওপর মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন উইংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park