
জয়-ই মামুন।। মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খান রিতার সমর্থনে মানিকগঞ্জ শহরে অনুষ্ঠিত হয়েছে বিশাল মিছিল ও সমাবেশ।বিকেলে জেলা বিএনপির নেতা রফিক উদ্দিন ভূঁইয়া হাবুর নেতৃত্বে সিদ্দিক নগর এলাকা থেকে মিছিলটি শুরু হয়।বিএনপি ও অঙ্গ-সংগঠনের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় ধানের শীষের পক্ষে স্লোগান দেওয়া হয় এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে মিছিলটি লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রফিক উদ্দিন ভূঁইয়া হাবু।