1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

মৌলভীবাজার শ্রীমঙ্গলে ব্যতিক্রমীভাবে পৌরসভার ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে এনসিপির নির্বাচনী প্রার্থীর ইশতেহার ঘোষণা

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

 

আমিনুল ইসলাম আমিন।।মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যতিক্রমীভাবে পৌরসভার ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রীতম দাশ।রোববার সকালে কলেজ রোড এলাকার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অবস্থিত ময়লার ভাগাড়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই ময়লার ভাগাড় শ্রীমঙ্গলবাসীর বড় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচিত হলে দ্রুত এর স্থায়ী সমাধান করা হবে।ইশতেহারে চা শ্রমিক ও আদিবাসীদের ভূমির অধিকার নিশ্চিতকরণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, কৃষি ও কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি দেন তিনি।শেষে পরিবর্তনের আহ্বান জানিয়ে শাপলাকলি মার্কায় ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান এনসিপি প্রার্থী প্রীতম দাশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park