1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

আলোচিত ট্রিপল মার্ডারের অন্যতম আসামি বিসমিল্লাহ শেখ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক।। খুলনার লবণচরা থানাধীন টুটপাড়া দরবেশ মোল্লা গলির আলোচিত ট্রিপল মার্ডারের অন্যতম আসামি বিসমিল্লাহ ওরফে বিসমিল্লাহ শেখ (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে টুটপাড়া দারোগার বস্তি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে খুলনা থানার পুলিশ। তার বিরুদ্ধে একটি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ছিল।বিসমিল্লাহ টুটপাড়া ২ নম্বর ক্রস রোড, কবি নজরুল সড়কের বাসিন্দা।খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে তারা জানতে পারেন যে বিভিন্ন মামলার আসামি ও খুলনা থানার একটি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি বিসমিল্লাহ টুটপাড়া দারোগার বস্তি এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।এছাড়া তিনি প্রাথমিকভাবে জানান, বিসমিল্লাহ লবণচরা থানাধীন টুটপাড়া দরবেশ মোল্লা গলির আলোচিত ট্রিপল মার্ডার মামলার আসামি।ট্রিপল মার্ডার মামলার তদন্ত কর্মকর্তা ও লবণচরা থানার ওসি (তদন্ত) মো. ইউসুফ আলী জানান, তিন খুনের মূল পরিকল্পনাকারী শামীম আহমেদসহ আরও কয়েকজন আসামি ১৬৪ ধারায় জবানবন্দিতে বিসমিল্লাহর নাম উল্লেখ করেছে। তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হবে। এর আগে খুলনা থানায় জিজ্ঞাসাবাদকালে তিনি ট্রিপল মার্ডার সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। খুব শিগগিরই এ মামলার চার্জশিট দাখিল করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park