1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

যারা নারীদের অসম্মান করে, মিথ্যা বলে ও ভোটাধিকার হরণ করে তারা দেশপ্রেমিক হতে পারে না : তারেক রহমান

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

 

আপেল মাহমুদ।। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খুলনায় এক নির্বাচনী জনসভায় বলেন, যারা নারীদের অসম্মান করে, মিথ্যা বলে ও ভোটাধিকার হরণ করে তারা দেশপ্রেমিক হতে পারে না।সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে খুলনার প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।তিনি নারীদের ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী—তাদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়।একটি রাজনৈতিক দলের নারীবিদ্বেষী বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, কর্মজীবী নারীদের অপমান পুরো দেশের জন্য লজ্জাজনক।তারেক রহমান অভিযোগ করেন, গত ১৫–১৬ বছরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং বিরোধী নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন।তিনি বলেন, ২০২৪ সালের গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছে এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মানুষ আবার ভোটাধিকার প্রয়োগ করবে।বিএনপি সরকার গঠন করলে দেশ পুনর্গঠন, নারীদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য কৃষি কার্ড, কৃষিঋণ মওকুফ, খুলনা অঞ্চলে শিল্প পুনর্জাগরণ, তরুণদের জন্য আইটি পার্ক এবং কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park