1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় ধানের শীষের গণজোয়ার দেখে প্রতিপক্ষ দিশেহারা: বকুল

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

 

এইচ এম সাগর (হিরামন) খুলনা :বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেছেন, দেশের সাধারণ মানুষ বিএনপির ওপর পূর্ণ আস্থা রেখেছে এবং তারা ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।গতকাল শুক্রবার বিকেলে নগরীর খানজাহান আলী থানার কুয়েট মোড়ে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সাবেক ইউপি চেয়ারম্যান মীর কায়ছেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।বক্তব্যে বকুল অভিযোগ করেন, ধানের শীষের গণজোয়ার দেখে একটি পক্ষ দিশেহারা হয়ে পড়েছে। তিনি দাবি করেন, দৌলতপুর ও খানজাহান আলী থানা এলাকায় গোপনে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভুল তথ্য দিয়ে এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করে ভোট কেনার পাঁয়তারা চলছে।এ সময় তিনি সাধারণ মানুষকে কোনো প্রকার প্রলোভন বা মিথ্যা ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান। তিনি প্রতিশ্রুতি দেন যে, বিএনপি সরকার গঠন করলে খুলনাকে সম্পূর্ণ নতুন রূপে সাজানো হবে।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদীসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, প্রতিপক্ষ দল বিএনপির ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ও মিথ্যা রটনা ছড়িয়ে ভোট প্রার্থনা করছে।এর আগে রকিবুল ইসলাম বকুল পাবলা মোল্লার মোড় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও গণসংযোগ করেন। এছাড়া তিনি ক্রিসেন্ট জুট মিল অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে যোগ দেন এবং সন্ধ্যায় ২ নম্বর ওয়ার্ডের সেনপাড়া ও বিএফআইডিসি রোড এলাকায় ব্যাপক গণসংযোগ চালান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park