1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে অতঃপর নির্বাচন দিন-বিএনএ’র আলোচনা সভায় বক্তারা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

 

স্টাফ রিপোর্ট। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রাক্ষাপটে নির্বাচন কমিশন দ্বিমুখী আচারণ এবং দুর্বল ও ভঙ্গুর মানসিকতায় দেশের বিভিন্ন স্থানে নির্বাচনের আগে মারামারি হাঙ্গামা, নিত্যদিনে মানুষের মৃত্যু এক বিপর্যায়ের মুখে পড়েছে দেশ। এ থেকে পরিত্রান পেতে হলে নির্বাচন বন্ধ করে সংস্কার ও আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আহবান জানানো হয়।সব দলের অংশ গ্রহন অবাদ ও গ্রহনযোগ্য নির্বাচন এখন সময়ের দাবী বলে মন্ত্রব্য করেছেন বিএনএ জোট’র চেয়ারম্যান সেকেন্দার আলী মনি। তিনি বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ইং তারিখ বিকাল ৪ টায় মতিঝিল বিএনএ’র অস্থায়ী কার্যালয়” প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বাংলাদেশ জাতীয় জোট বিএনএ’র মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে শেখ মোস্তাফিজুর রহমান বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎ আক্রমনের ফলে নির্বাচনী রাজনৈতিক পরিবেশ ক্রমেই ঘোলাটে হচ্ছে। এর কারন হিসেবে উল্লেখ করা যেতে পারে বর্তমানে আওয়ামী লীগ পার্টিকে বিলুপ্ত এবং অন্যান্য রাজনৈতিক দল ভোটে অংশ গ্রহন না করায় এসব সমস্যা সৃষ্টি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধিনে আন্তর্জাতিক মানের এবং উৎসবমুখর পরিবেশে করতে হলে সকল দলের অংশ গ্রহনে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন উপহার দেওয়া যেতে পারে বলে বক্তারা উল্লেল্লখ করেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় জোট বিএনএ’র মহাসচিব এ্যাড, জাহাঙ্গীর হোসেন, মুখপাত্র এস এম রহমান, প্রধান সমন্বয়কারী মোঃ আকতার হোসাইন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর এ.আর খান, সমন্বয়কারী এস.এম মোস্তাফিজুর রহমান মোস্তাক সরকার, সমন্বয়কারী আওরঙ্গজেব কামাল, সমন্বয়কারী এম এ ইউসুফ, সমন্বয়কারী শেখ শরীফ উদ্দিন মিঠু, মেল্লা সালাউদ্দিন, শাহবাজ জামান, রফিকুল ইসলাম, কে সি মজুমদার (খোকন), এমডি আলতাফ হোসেন, হাজী মোহাম্মদ নাঈম হাসান, এ্যাড, সরোয়ার মিয়া, মো: আব্দুল মালেক, মোঃ আবুল কালাম, আপেল মাহমুদ, রেজাউল ইসলাম রাজু, মোঃ মাহবুবুর রহমান, ডা. মোঃ মনিরুজ্জামান কেনিন, মোঃ বেলায়েত হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park