1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

‎আলী আজগর লবির পক্ষে ফুলতলায় সাবেক ছাত্রদলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

 

দিগন্তর প্রতিবেদন।। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি মনোনীত খুলনা-৫ আসনের (ফুলতলা-ডুমুরিয়া) ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আলী আজগর লবির পক্ষে ফুলতলা উপজেলা সাবেক ছাত্রদলের উদ্যোগে এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২৯ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) ফুলতলা উপজেলা সাবেক ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ এহসানুল হক লড্ডন।একই সঙ্গে অনুষ্ঠানে ফুলতলা উপজেলা সাবেক ছাত্রদলের আহ্বায়ক কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শফি মুহাম্মদ খান, সাবেক সহ-সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম জহির, সাবেক সভাপতি, খুলনা মহানগর ছাত্রদল।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদ সরদার আলাউদ্দিন মিঠুর সহধর্মিণী জোবাইদা খান সুরভী, মোঃ মহিউদ্দিন (সাবেক ভিপি, ডে-নাইট কলেজ খুলনা), মোঃ হাসানুল ইসলাম নিক, মোঃ তরিকুল ইসলাম তারেক, মোঃ আশরাফুল ইসলাম তরীক (সাবেক ভিপি, সুন্দরবন কলেজ খুলনা), মোঃ তরিকুল আলম (সাবেক এজিএস, কমার্স কলেজ খুলনা), জনাব মোঃ রওশন জামান মিঠু (সাবেক এজিএস, সিটি কলেজ খুলনা), শেখ রুনা (সাবেক এজিএস, মহিলা কলেজ খুলনা) শেখ মোঃ মাসুম, সাবেক ছাত্রনেতা।মোঃ ফজলে রাব্বি,সাবেক ছাত্রনেতা, মোঃ জসিম উদ্দিন লাবু, সাবেক ছাত্রনেতা,মোঃ মিজানুর রহমান ভূঁইয়া,সাবেক ছাত্রনেতা,মোঃ খোরশেদ জাহান রানা,সাবেক ছাত্র নেতা,মোঃ সাগর খান,সাবেক ছাত্র নেতা,‎ইশা জহির, সাবেক ছাত্র নেতা,সহ ছাত্রদলের বিভিন্ন র্যায়ের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে জনাব শফি মুহাম্মদ খান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আলী আজগর লবিকে বিজয়ী করতে সাবেক ছাত্রদলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।এ সময় তিনি ফুলতলা উপজেলা সাবেক ছাত্রদলের আহ্বায়ক কমিটির পরিচয় করিয়ে দেন। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান জনাব হাসানুল হক লড্ডন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান জনাব নইমুল ইসলাম রিকু।ফুলতলা উপজেলা সাবেক ছাত্রদল ২৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি: আহ্বায়ক: হাসানুল হক লড্ডন যুগ্ম আহ্বায়ক: গাজী সোয়েব উদ্দিন মিন্টু, মাহবুব আলম দীপক, আঃ হালিম বিশ্বাস, খন্দকার মিজানুর রহমান, কামরুজ্জামান খান, সরদার আবুল কালাম, কাজী গোলাম মোস্তফা, কাজী সাজ্জাদ হোসেন সদস্য সচিব: নইমুল ইসলাম রিকু
কার্যনির্বাহী সদস্য: সরদার আলিমুজ্জামান, নুরুল ইসলাম খোকন, আশরাফুল আলম (তুহিন খান), মিনা মুরাদ, মতিউর রহমান বিশ্বাস, মিজানুর রহমান ভূঁইয়া, শফিকুল ইসলাম বাবু, শাহীন খন্দকার, রাজু মল্লিক, আলমগীর মোল্লা, মিতা পারভিন, ময়না বেগম ও ইঞ্জিনিয়ার হাসান শেখ।‎আলোচনা সভা ও কমিটি পরিচিতি পর্ব শেষে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park