1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনার পাইকগাছায় গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষ্যে ইউএনও’র প্রেস ব্রিফিং

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।পাইকগাছায় মুজিববর্ষ উপলক্ষে ৫ম পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাচ্ছেন ৩৫ টি আশ্রয়হীন পরিবার। ১০ জুন প্রধানমন্ত্রী সারা দেশের ন্যায় পাইকগাছায়ও একযোগে উক্ত গৃহ-প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।বৃহস্পতিবার বিকালে এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন তার নিজস্ব কার্যালয়ে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং প্রদান করেন।এতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা। মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে একক গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। যার ধারাবাহিকতায় ৫ম পর্যায়ে উপজেলার গড়ইখালীতে ৩৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে তুলে দেওয়া হচ্ছে উপহারের এ ঘর।এদিকে ইতিপূর্বে বিভিন্ন ধাপে উপজেলার প্রত্যন্ত এলাকায় ৮৫৫ টি পরিবারের মাঝে উপহারের ঘর প্রদান করা হয়েছে। ইতোমধ্যে তারা এর সুফল ভোগ করছেন।এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস ও আব্দুল বারি সহ সাংবাদিক বৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park