1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা নগরীর রায়েরমহলে তাঁতি দলের এক নেতাকে কুপিয়ে হত্যা জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল অক্টোবর সার্ভিসে সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ড পেল লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে জিপিএ-৫ অর্জন: আজরা মাহমুদের উজ্জ্বল সাফল্যে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের অভিনন্দন সাত দফা দাবি আদায়ে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে স্থাপিত তোরণ, ব্যানার, প্যানা ও ফেস্টুন অপসারণের নির্দেশ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ দৈনিক প্রবাহের সম্পাদক ও নির্বাহী সম্পাদককে পত্রিকাটির সাবেক ও বর্তমান সিনিয়র সাংবাদিকের ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন ‎বেতাগীতে মাদ্রাসা শিক্ষকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কেসিসি ১৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেনের অঙ্গিকার

অক্টোবর সার্ভিসে সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ড পেল লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

 

বিশেষ প্রতিবেদক।।লায়ন্স ইন্টারন্যাশনালের নির্দেশিত অক্টোবর সার্ভিস মাসের কার্যক্রমে অসামান্য অবদান ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন। লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩ আয়োজিত অক্টোবর সার্ভিস মাসের সমাপনী অনুষ্ঠানে ক্লাবটির হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত লায়ন্স ফাউন্ডেশন ভবনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় অক্টোবর সার্ভিস মাসের সমাপনী অনুষ্ঠান। লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্টের ফাস্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন প্রফেসর কাজী মাজহারুল ইসলাম দোলন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষ মানুষের জন্য। তাই অসহায়, নিপীড়িত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো কিংবা যেকোনো মানবিক সেবামূলক উদ্যোগ গ্রহণ করা উচিত বিবেকের তাড়নায়।মানবসেবা নিঃসন্দেহে মহান সেবা। মানবসেবার মাধ্যমে যে আত্মতৃপ্তি অর্জিত হয়, তা পরিবার, সমাজ তথা রাষ্ট্রীয় জীবনে সত্যিকারের স্বস্তি ও শান্তি বয়ে আনতে পারে। একটি শান্তিময় ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে মানবসেবার কোনো বিকল্প নেই।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্টোবর সার্ভিস কমিটির সেক্রেটারি ও লায়ন্স ক্লাব অব আলোর মিছিলের সভাপতি লায়ন মো. নাঈম হোসেন খান, কেবিনেট সেক্রেটারি লায়ন নাদিরা বেগম মল্লিকা এমজেএফ, লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর কেবিনেট ট্রেজারার লায়ন মাহবুবুল হুদা, ডিস্ট্রিক্ট এসজিটি কো-অর্ডিনেটর মো. আরিফুর রহমান, অক্টোবর সার্ভিস কমিটির ট্রেজারার, লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর জোন চেয়ারপারসন, আন্তর্জাতিক মানবাধিকার ও দুর্নীতি বিরোধী সোসাইটির চেয়ারম্যান এবং দৈনিক ফলাফল পত্রিকার সম্পাদক লায়ন শেখ মোস্তাফিজুর রহমান।এ ছাড়া উপস্থিত ছিলেন রিজিয়ন চেয়ারপারসন লায়ন ফেরদৌসি সালাম এবং রিজিয়ন চেয়ারপারসন রেজাউল করিম ভুঁইয়া সুমন।অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন মডার্ন ইকোনমিক্স জোনের চেয়ারম্যান, বাংলাদেশ আমেরিকা বিজনেস ফোরামের প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যাংকার লায়ন প্রফেসর ড. কামাল মোস্তফা। আরও বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং দৈনিক ফলাফল পত্রিকার যুগ্ম সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর কেবিনেট ট্রেজারার লায়ন মাহবুবুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে অক্টোবর সার্ভিস মাসের কার্যক্রমের প্রতিবেদন পর্যালোচনা শেষে সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডের জন্য লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের নাম ঘোষণা করা হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ফাস্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন প্রফেসর কাজী মাজহারুল ইসলাম দোলনের কাছ থেকে ক্লাবের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন অক্টোবর সার্ভিস কমিটির ট্রেজারার ও লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর জোন চেয়ারপারসন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান।অনুষ্ঠানে অক্টোবর সার্ভিস কমিটির অন্যান্য সদস্যদের পাশাপাশি বিভিন্ন লায়ন্স ক্লাব ও লিও ক্লাবকেও তাদের কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক অ্যাওয়ার্ড প্রদান করা হয়।প্রধান অতিথি বিজয়ী ও সম্মাননাপ্রাপ্তদের হাতে এসব অ্যাওয়ার্ড তুলে দেন।অক্টোবর সার্ভিস মাসের সমাপনী এ আয়োজনের মধ্য দিয়ে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩-এর সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি, মূল্যায়ন ও উৎসাহ প্রদানের একটি গুরুত্বপূর্ণ পর্ব সম্পন্ন হয়। সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ড অর্জনের মাধ্যমে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সেবামূলক কার্যক্রম নতুন করে স্বীকৃতি পেল বলে অনুষ্ঠানে প্রতীয়মান হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park