1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান

খুলনায় মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষ, নিহত ৩

  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক।।খুলনার পাইকগাছায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে ভ্যানচালকসহ ৩ জনের মৃত্যু হয়েছে।বুধবার (৫ জুন) সকাল ১০টায় জেলার পাইকগাছা উপজেলার শিববাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে, তিনি হলেন- ভ্যানচালক ইসমাইল (৬০)। অন্য দু’জনের নাম-পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।ওসি জানান, খালি ভ্যানটি কয়রা থেকে পাইকগাছায় যাচ্ছিল। পথে উপজেলার শিববাটি এলাকায় বিপরীতমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে ওই ভ্যানের সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ভ্যানচালক ও দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ভ্যান জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park