
ইমরান মোলা।।খুলনা হতে দেশীয় তৈরী ওয়ানশুটার গান সহ ১ জন কে গ্রেপ্তার করেছে র্যাব-৬।র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান এরই ধারাবাহিকতায় ০২ জুন ২০২৪ তারিখ র্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন শান্তিনগর গ্রাম এলাকায় ০১ জন ব্যক্তি অস্ত্রসহ অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই তারিখ আনুমানিক ২০.৩০ ঘটিকার সময় খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন শান্তিনগর সাকিনস্থ দাড়োগাভিটা বাজার থেকে মোঃ হাফিজ খাঁ (৩০), পিতা-মোঃ মালেক খাঁ, সাং-কৈয়াবাজার, বাদুরগাছা, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনাকে গ্রেফতার করে।এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১টি দেশীয় তৈরি ওয়ানশুটার গান উদ্ধার পূর্বক জব্দ করে।জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।