1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান

প্রধানমন্ত্রীর পরামর্শে সকল ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ টেকসই করা হবে-পানি সম্পদ সচিব

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪

 

পাইকগাছা প্রতিনিধি।।পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে দুর্যোগ এলাকার সকল বেড়িবাঁধ টেকসই করা হবে। বিশেষ প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে এসব কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে। তিনি শুক্রবার সকালে ঘূর্ণিঝড় রেমাল এর আঘাতে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন।নাজমুল আহসান বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে দায়িত্বশীলতার সাথে সার্বক্ষণিক কাজ করছে পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় এবার মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের আগাম সতর্ক করা হয় এবং কর্ম এলাকায় অবস্থান করার জন্য সকলকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনা অনুযায়ী সংকেত পাওয়ার পর থেকেই দুর্যোগ এলাকায় অবস্থান করে বাঁধ মেরামত সহ মানুষের দুর্ভোগ কমাতে সার্বক্ষণিক কাজ করছে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এছাড়াও বলেন, বর্ষা মৌসুমের আগেই সকল ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ জরুরি ভিত্তিতে মেরামত এবং মজবুত করা হবে। সে লক্ষ্যেই কাজ করছে পানি সম্পদ মন্ত্রণালয়।এদিকে এলাকাবাসীর পক্ষ থেকে সচিব নাজমুল আহসান এর নিকট ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান ক্ষতিগ্রস্ত এলাকার সর্বস্তরের মানুষ। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের চীফ ইঞ্জিনিয়ার বিদ্যুৎ সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী সুজয় কর্মকার ও নয়ন সহ বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park