1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনার ১৩৭৯৬ কৃষক সর্বশান্ত, ফসলের ক্ষতি ৪৩ কোটি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪

 

ঘূর্ণিঝড় রিমালের আঘাতের পর দিন যত যাচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র ততই ফুটে উঠছে। এই ঝড়ের তান্ডবে খুলনার উপকূলের মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। বিপুলসংখ্যক ঘরবাড়ি, গাছপালা বিধ্বস্ত হয়েছে। বাঁধ ভেঙে ভেসে গেছে মাছের ঘের। নষ্ট হয়েছে ফসলের মাঠ। সর্বশান্ত হয়েছে ১৩ হাজার ৭৯৬ জন কৃষক। ক্ষতি হয়েছে ৪২ কোটি ৯৮ লাখ ৮৭ হাজার ২৯০ টাকার ফসলের।বৃহস্পতিবার (৩০ মে) এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন।খুলনা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, ঝড়ে খুলনার উপকূলীয় অঞ্চলের ১৩ হাজার ৭৯৬ জন কৃষকের ১৭ হাজার ৭৯৬ দশমিক ৫০ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। যারমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ৬৮ দশমিক ৪০ হেক্টর জমির ১৫ হাজার ৩৭৮ দশমিক ২০ মেট্রিকটন ফসল। যার মূল্য ৪২ কোটি ৯৮ লাখ ৮৭ হাজার ২৯০ টাকা।এরমধ্যে ৭৭ জন কৃষকের আউশ ধানের বীজতলার ৫৪ দশমিক ৫০ হেক্টর জমি আক্রান্ত হয়ে ক্ষতি হয়েছে ৭৮ হাজার ৮০০ টাকার, ৩৯ জন কৃষকের ১ হাজার ৭৫২ দশমিক ৫০ হেক্টর জমির আউশের আবাদে ক্ষতি হয়েছে ১১ লাখ ৬৩ হাজার ৪০০ টাকার, ১৩৫ জন কৃষকের আক্রান্ত ১ হাজার ৪৪৭ হেক্টর জমির পাটে ক্ষতি হয়েছে ২৪ লাখ ৯২ হাজার ৮০০ টাকা, ৫ হাজার ৮৪৪ জন কৃষকের আক্রান্ত ৫ হাজার ৭৫৫ হেক্টর জমির সবজিতে ক্ষতি ২৩ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকা, ৩৫ জন কৃষকের আক্রান্ত ২১ হেক্টর জমির টমেটোর ক্ষতি ১২ লাখ টাকা, ৭৯১ জন কৃষকের আক্রান্ত ৪৮৫ হেক্টর জমির তিলে ক্ষতি ৫৫ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা, ৪৫১ জন জন কৃষকের আক্রান্ত ২৭০ হেক্টর জমির মুগ ডালে ক্ষতি ২২ লাখ ৩৬ হাজার ৬৪০ টাকা, ২৮৫ জন কৃষকের আক্রান্ত ১৭৫ হেক্টর জমির মরিচে ক্ষতি ৮৫ লাখ ৭৩ হাজার ৪০০ টাকা,তবে ৩৩ হেক্টর জমির আদা, ২০৩ হেক্টর জমির হলুদ, ১১৮ হেক্টর জমির তরমুজ, ৭২ হেক্টরের আখ, ৩ হাজার ৭৫০ হেক্টর জমির বোনা আমন ও ৩০ হেক্টর জমির চিনা বাদাম আক্রান্ত হলেও আর্থিক ক্ষতি দেখানো হয়নি।এছাড়া ২ জন কৃষকের আক্রান্ত ১ দশমিক ৫০ হেক্টর জমির ভূট্টায় ক্ষতি ৬৩ হাজার ৭৫০ টাকা, ৩ হাজার ৮৬৫ জন কৃষকের আক্রান্ত ১ হাজার ৭০৫ হেক্টর জমির আম এর ক্ষতি ১০ কোটি ২৭ লাখ ৫ হাজার ৬০০ টাকা, ৬০ জন কৃষকের আক্রান্ত ৭৭ হেক্টর জমির লিচুতে ক্ষতি ৪০ লাখ টাকা,৭৬৭ জন কৃষকের আক্রান্ত ৩১০ হেক্টর জমির পেঁপে এর ক্ষতি ১ কোটি ২৭ লাখ ৫ হাজার টাকা, ১ হাজার ২৩৯ জন কৃষকের আক্রান্ত ৫৪৫ হেক্টর জমির কলার ক্ষতি ২ কোটি ৭২ লাখ ৫৬ হাজার টাকা, ৮১ জন কৃষকের আক্রান্ত ৮৭৭ হেক্টরের পান এর ক্ষতি ১ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার ৪০০ টাকা এবং ১২৫ জন কৃষকের আক্রান্ত ১১৫ হেক্টর জমির অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে ৬৩ লাখ টাকার।খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ফসলের জমির ব্যাপক ক্ষতি হয়েছে। এ সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করে উর্দ্ধতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park