1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩

খুলনায় মাদকের টাকার ভাগ নিয়ে বিরোধে খুন হন রনি, জড়িত ৩ জন আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক,খুলনা।। খুলনায় মাদকের টাকা ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দের জের ধরে নগরীর দক্ষিণ টুটপাড়ায় রনি সর্দার নামের যুবক খুন হন।হত্যাকান্ডে জড়িত ৩ জনকে আটকের পর এ তথ্য জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের ৩ জনকে আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন দক্ষিণ টুটপাড়া বাবুল শেখের ছেলে নয়ন (৩০), একই এলাকার মতিয়াখালি রোডের ফরহাদ মৃধার ছেলে মিরাজ মৃধা(২৫) এবং লবণচরা সিমেন্ট ফ্যাক্টরি সড়কের খোকন হাওলাদারের ছেলে জসিম হাওলাদার (২১)। তাদের কাছে থেকে ১টি ওয়ান শুটারগান (ফায়ারিং পিন সহ), ২ রাউন্ড গুলি এবং ২ টি ছুরি উদ্ধার করা হয়।হত্যাকান্ডের বিষয়ে তথ্য জানাতে বুধবার দুপুরে প্রেসব্রিফিংয়ের আয়োজন করে খুলনা সদর থানা পুলিশ।ব্রিফিংয়ে কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, পূর্বশত্রুতা ও মাদকের অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে পূর্ব থেকেই আসামীদের সাথে রনির দ্বন্দ্ব চলছিলো।এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় রনিকে তার বিরোধী পক্ষ গুলি করে হত্যা করে।এ ঘটনায় নিহতের মা মমতাজ বেগম বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৫/৬ জনের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা করেন। পুলিশ ৩ জনকে আটক করেছে, বাকিদের আটকের চেষ্টা চলছে।তিনি জানান, আটক নয়নের বিরুদ্ধে ১টি হত্যা মামলা ও মাদকসহ খুলনা থানায় ৪ টি মামলা রয়েছে।আসামি মিরাজের বিরুদ্ধে খুলনা থানায় ৪ টি মাদক মামলা রয়েছে।প্রেস বিফ্রিংয়ে কেএমপি’র অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) এ.জেড.এম তৈমুর রহমান; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) মোহাঃ আহসান হাবীব,সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) গোপীনাথ কানজিলাল এবং খুলনা থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খাঁন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park