1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

রামপালে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় মা মেয়ে জখম

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
দেশ ও জনতার কথা বলে..

 

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি।।রামপালে কাশিপুর গ্রামে কলেজ পড়ুয়া মেয়েকে উত্যাক্ত করার প্রতিবাদ করায় প্রতিপক্ষের লাঠির আঘাতে মা ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে গৃহবধূ রাশিদা বেগম (৪০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত হলেন কলেজ পড়ুয়া কন্যা কেয়া আক্তার (২২)। এ ঘটনায় বুধবার (২৯ মে) রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন গৃহবধূর স্বামী মো. খলিলুর রহমান।অভিযোগে জানা গেছে, উপজেলার কাশিপুর গ্রামের খলিলুর রহমানের কলেজ পড়ুয়া কন্যা কেয়া আক্তার রাস্তা দিয়ে চলার সময় একই গ্রাামের মোল্লা শওকতের ছেলে মোল্লা খোকন, মোল্লা হোসাইন প্রায়ই সময় উত্যাক্ত করতে থাকে। এ নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে প্রতিপক্ষ খোকন, হোসাইন, সুইটি বেগম ও জোসনা বেগম মঙ্গলবার (২৮মে) সকাল অনুমান ৯ টার সময় দেশীয় অস্ত্রস্বস্ত্রে সজ্জিত হয়ে খলিলুর রহমানের বাড়ীতে প্রবেশ করে।তারা বাধাঁ দিলে কন্যা কেয়াকে চুলের মুঠি ধরে মারপিট শুরু করে। ওই সময় তার গায়ের ওড়না খুলে ফেলে শ্লীলতাহানী করে। এ সময় বাধাঁ দিলে তার স্ত্রী রাশিদাকে লাঠি দিয়ে সজোরে মাথায় আঘাত করে মারাত্মক জখম করে। এরপর সকল আসামীরা এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাঠির আঘাতে তাদের জখম করে ফেলে রেখে চলে যায়। ওই সময় এ ঘটনায় কোন অভিযোগ বা মামলার করলে দেখে নেওয়ার হুমকি দেয়।এ সকল অভিযোগের বিষয়ে অভিযুক্ত খোকন মোল্লার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ এর সাথে কথা হলে তিনি জানান, অভিযোগের লিখিত কপি পেয়েছি। তদন্ত করে বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park