1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

বুলডোজার দিয়ে ভাঙচুর চলছে খুলনার শেখ বাড়ি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
খুলনার পরিত্যক্ত শেখ বাড়ি

 

নাইম হাসান।।গণঅভ্যুত্থানে পতনের পর পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইনে ভাষণের ঘোষণা দেয়ার প্রতিবাদে খুলনার শেখ বাড়ি গুড়িয়ে দিয়েছে ছাত্রজনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দি‌কে শেখ হাসিনা ও আওয়ামীলীগ বিরোধী স্লোগান দিয়ে বাড়িটি ভাঙচুর শুরু করে ছাত্রজনতা।এর আগে ছাত্রসমাজের উদ্দেশ্যে শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণা আসার ঘটনায় এর পাল্টা কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।খুলনাসহ দক্ষিণাঞ্চলের ক্ষমতার কেন্দ্রে থাকা শেখ বাড়ি ভাঙচুরের জন্য ‘বুলডোজার মিছিলের’ ডাক দেয় তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাড়িটি ভাঙচুর চলছিলো।গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের আগের দিন ৪ আগষ্টই খুলনায় এই শেখ বাড়িতে হামলা চালায় ছাত্র-জনতা। সেদিন ছাত্রজনতার ক্ষোভে দফায় দফায় ভাঙচুরের পর আগুন দেয়া হয় বাড়িটিতে।আজ বিকাল থেকে খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক তাদের ফেসবুক পোষ্টে শেখ বাড়ির আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দেও পোষ্ট দেয়া হয়।লাল প্রাচীরঘেরা নগরীর শেরেবাংলা রোডের দোতলা এই বাড়িটির আনুষ্ঠানিক কোনো নাম নেই, নেই কোনো নামফলক। কিন্তু সবাই একে ‘শেখ বাড়ি’ নামেই চেনেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো পাঁচ ভাইয়ের বাড়ি এটি। ৪ আগষ্ট পালিয়ে যাওয়ার আগে এই বাড়িকে ঘিরে মাফিয়া গডফাদারদের স্টাইলে নিয়ন্ত্রণ করা হতো খুলনাসহ পুরো দক্ষিণাঞ্চল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park