1. admin@dainikdigantor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
আনার কন্যা ডরিন গ্রেপ্তার খুলনা রূপসা ঘাটে চালু হচ্ছে ফেরি, অবসান হতে পারে দীর্ঘদিনের দুর্ভোগ পালংকি রেস্টুরেন্টে গুলিবর্ষণ: দুই আসামি গ্রেফতার জ্যামিতি পড়েছি, কিন্তু বাস্তব জীবনে তার প্রতিফলন কোথায়? খুলনার দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পাশে সভাপতি কামাল হোসেন মোল্লা রামপুরায় বিকট শব্দ, ফ্ল্যাটে প্রবেশে বাধার অভিযোগ; আতঙ্কে পালালেন ভাড়াটিয়ারা, আলামত উদ্ধারে পুলিশের অভিযান ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃত্বে হেলিম-নজরুল, ছয় জেলার সাংবাদিকদের ঐক্য দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সংসদ সদস্য আলী আসগার লবি’র উদ্যোগে ডুমুরিয়ায় বিশাল মিছিল খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাউট গ্রেফতার

তিন দেশের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

 

ডেস্ক রিপোর্ট।।কপ-২৯ সম্মেলনে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট ডেনিস বেসিরোভিচের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (১২ নভেম্বর) জাতিসংঘের বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিতে গিয়ে আজারবাইজানের দুই প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন।প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।এছাড়া কপ-২৯ সম্মেলনে লিখটেনস্টাইনের প্রধানমন্ত্রী ড্যানিয়েল রিশ এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গেও কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।এর আগে সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টায় আজারবাইজানের উদ্দেশে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা ছেড়ে যায়। জলবায়ু সম্মেলন উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ১১ থেকে ১৪ নভেম্বর আজারবাইজানে রাষ্ট্রীয় সফরে থাকবেন।কপ-২৯ জলবায়ু সম্মেলনের অধ্যাপক ইউনূস বিভিন্ন ফোরামে বক্তব্য রাখবেন এবং সেখানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ যে বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে, সেটিও তুলে ধরা হবে এই সম্মেলনে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park