1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল মতিন আটক

  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

 

নিজস্ব সংবাদদাতা।। ঢাকার কেরানীগঞ্জ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল মতিনকে (৫০) আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (১১ নভেম্বর) ভোরে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাড়িটি মতিনের স্ত্রীর নামে কেনা।আব্দুল মতিন বরিশালের মেহেন্দিগঞ্জ থানার চর খাকাকাটা গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারীর পাশাপাশি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।জানা গেছে, রবিবার বিকাল ৫টায় আব্দুল মতিন ওই বাড়িতে অবস্থান করছেন- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রাখে। পরবর্তীতে তার অবস্থান নিশ্চিত করে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আব্দুল মতিন আত্মগোপনে ছিলেন। তাকে আটক করে থানাহাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park